Posted by: shohag on: June 26, 2008
ডাউনলোড সেকশনটা চালুই করে দিলাম। নিজের বেশ কিছু কাজ কম্পিউটারে পরে আছে। অনেক অনেক আগে করা। বেশ কিছু কাজ বিক্রিযোগ্য। কম্পিউটার ব্যবহারকারীদের ভালো উপকারে আসবে। তাই এবার বিক্রির কথা চিন্তা ভাবনা করছি।
বিক্রির লিস্টে আছে বেশ কিছু ডেভেলপকৃত সফটওয়্যার, ডিজাইন ও এনিমেশন টেম্পলেট।
তবে অনলাইনে বিক্রির জন্য ঝামেলাতো কিছুটা রয়ে গেছেই। আমার পে-পাল একাউন্ট নাই। বেশ ঘাটাঘাটি করে দেখলাম এলার্টপে সারা বিশ্বব্যাপী একাউন্ট সাপোর্ট করে। ক্রেডিট ও মাস্টার কার্ডধারীরা খুব সহজেই এই সার্ভিসটি ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। কিন্তু সমস্যা হলো অনেকেই সরাসরি পে-পাল ব্যবহারে অভ্যস্থ। তাদের কাছে আমার প্রোডাক্ট আমি বিক্রি করতে গেলে ঝামেলায় পড়বো! ![]()
অগত্যা মেইল করলাম পে-পাল’কে। ‘পে-পাল ভাইসাহেব, আপনি বাংলাদেশে কবে আসবেন?’ উত্তরে জানা গেলে আগামী ২০১০ এর আগে তাদের বাংলাদেশে আসার সম্ভাবনা কম। আর তাই বিদেশে যাওয়ার আগে আমারো পে-পাল ব্যবহার করা হচ্ছে না!
যাই হোক, আমি এখন কিছু ডিজাইনিং এর কোড’ও একই সাথে বিক্রি করার কথা চিন্তা করছি। অনেকেই আছেন, ওয়েবসাইট তৈরির জন্য আলাদা করে কোন কোম্পানীকে টাকা দিয়ে ডিজাইন করান না। নিজেই অথবা একটু আধটু জানেন এমন কাউকে দিয়ে করাতে চান। তাদের জন্য কিছু ডিজাইনিং কোড বেশ ভালো কাজে আসে। আর তাই আমিও ভাবছি…
June 28, 2008 at 6:23 pm
অনলাইনে পেমেন্ট সিস্টেমের ঝামেলায় আমিও অস্থির। বহুত সিস্টেম আছে নেটে অবসর টাইমে বসে বসে ভালো পরিমান রোজগার করার, কিন্তু পেপ্যাল একাউন্ট না থাকলে পেমেন্ট রিসিভ করা মুশকিল!
অল্টারনেটিভ সিস্টেম কি আছে খুঁজছি। দেখি কিছু পাই কি না!
**************************************************************
গেইনিং আইডিয়াস – অনলাইনে রোজগার করার তথ্য।